নিয়ামতপুরে রাজখাড়া দেবোত্তর ষ্টেটের দ্বিতীয় মন্দির উদ্বোধন
- আপডেট সময় : ৩৭৩ বার পড়া হয়েছে
নওগাঁর ঠাকুর মান্দার রাজখাড়া দেবোত্তর ষ্টেটের অর্থায়নে দ্বিতীয় মন্দির উদ্বোধন করা হয়। গতকাল বুধবার রাতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জারুল্যাপুর আদিবাসী পল্লীতে এই মন্দির উদ্বোধন করা হয়। রাজখাড়া কসবা দেবোত্তর ষ্টেটের সেবায়েত মান্দা উপজেলার ঠাকুর মান্দার জমিদার অমিত রায়ের উত্তরসুরী অশোক রায় বাপ্পির উদ্যোগে এবং অর্থায়নে এই মনসা মন্দির উদ্বোধন করা হয়।
জমিদার পরিবারের উত্তরসুরী রাজখাড়া দেবোত্তর ষ্টেটের সেবায়ত অশোক রায় বাপ্পি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আমার বাবা তার বাবা জমিদার ছিলেন। সে সময় রাজখাড়া কসবা ষ্টেটের অধীনে নিয়ামতপুর, মান্দা উপজেলায় অনেক মসজিদ, মাদ্রাসা, মন্দির স্থাপন করে গেছেন। এখন জমিদাররা নেই। কিন্তু আমরা তার উত্তরসুরী রয়েছি। আমরাও তাদের মত সেবা করে যেতে চাই। রাজখাড়া দেবোত্তর ষ্টেটের শত শত পুকুর, ধানী জমি রয়েছে। সেই পুকুরগুলো স্থানীয় জনগোষ্ঠিদের প্রদান করে থাকি। যাতে সেই পুকুর, জমির আয় থেকে সমাজের তথা স্থানীয় মসজিদ, মন্দির ও মাদ্রাসার উন্নয়নকল্পে কাজে লাগাতে পারে। তারই ধারাবাহিকতায় আজকে এই নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়েনের জারুল্যাপুর আদিবাসী পল্লীতে আমাদের অর্থায়নে মন্দির স্থাপন করা হলো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিদার পরিবারের আরেক উত্তরসুরী দেবাশীষ রায়, নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্য নির্বাহী সদস্য মোশারফ হোসেন, জারুল্যাপুর আদিবাসীপাড়ার মনসা মন্দিরের সভাপতি নরেশ, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সদস্য সাহান সাসহ জমিদার পবিারের সকল সদস্যবৃন্দ।




















