নির্বাচনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ
- আপডেট সময় : ২৭৯ বার পড়া হয়েছে
শরীয়তপুর ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১১ দলের জোটবদ্ধ প্রার্থী ও স্বতন্ত্রপ্রার্থী হযে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। গত মঙ্গলবার সকাল থেকে শরীয়তপুরের কোর্ডচত্ত্বর সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর ভাবে হাতপাখা হাতে নিয়ে নির্বাচনী প্রাচারনা ও গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত এমপি প্রার্থী মুফতি তোফায়েল আহমেদ কাসেমী।
তিনি বিভিন্ন পেশার চাকুরীজীবী, আইনজীবী ও ভোটার সাধারণ এর সাথে দেখা করে হাতপাখার ভোট চান। এ সময় তার সমর্থক চরমনাই পীর সাহেবের সালাম নিন হাত পাখায় ভোটদিন। তোফায়েল ভাইয়ের সালাম নিন হাতপাখায় ভোট দিন, শ্লোগানে মুখরিত করে তোলেন। প্রার্থী সৎ যোগ্য ভাল চরিত্রের আলেম হওয়ায় ও প্রচার প্রচারনায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার।
সমর্থক ভোটারদের অনেকেই মনে করেন শরীয়তপুর ১ আসনে বিএনপি ইসলামী আন্দোলন বাংলা ও ১১ দলের প্রার্থীর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে।আবার কারো কারো ভাবনায় জামায়াতে ইসলামীর জোটবদ্ধ প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী থেকে জনপ্রিয়তা এগিয়ে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত এমপি প্রার্থী। ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মধ্যেই। এদিকে বরাবর আওয়ামীলীগের দখলে থাকা শরীয়তপুর ১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগ না থাকায় স্বতন্ত্র প্রার্থীরাও সেই ভোট গুলো তাদের বাক্রে নেওয়ার চেষ্টা করছে দিন রাত।



















