ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

‘নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে’

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ২ আসনের বিএনপি মনোনিত সংসদ পদপ্রার্থী শফিকুর রহমান কিরণের ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে, নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাতপাড় গ্রামের শাকিল ঢালীর বাড়ীর আঙ্গিনায় শাকিল ঢালীর ব্যক্তিগত উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মিসেস ফারহানা কাদির রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ৭১ এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতার বিরোধী শক্তির মধ্যে লড়াই। যদি বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে চান তাহলে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। যদি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিনত হবে। দেমের নারীদের কোন অধিকারই থাকবে না। তাই নারীর অধিকার রক্ষায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যেই ধানের শীষে ভোট দিয়ে শফিকুর রহমান কিরণের বিজয় নিশ্চিত করতে হবে।
উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, স্পেশাল এ‍্যাসিস্টান্ট টু দ্য চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স এ‍্যাডভাইজার কমিটির সদস্য ও ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন চেতনায় বিশ্বাসী। দেশ স্বাধীন করার লক্ষ্যে ৩০ লক্ষ্য মানুষ জীবন দিয়েছে, ২ লক্ষ মা বোন ইজ্জ সম্মান বিসর্জন দিয়েছে । সেই মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালী জাতি কখনই যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামির মিষ্টি কথায় ভুলে তাদের ভোট দিবে না । দিতে পারে না । তাই স্বাধীনতার বিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে । তাই সকলকে সজাগ থাকতে হবে । তিনি দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান এবং ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।
নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার ওমর ফারুকের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি শাকিল ঢালীর সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মধ্যে নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলী আজম ছৈয়াল, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বাবুল চৌকিদার, উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ,আবুল বাশার ভূইয়া, বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিলন ছৈয়ালসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও গ্রামের নারী পুরুষ ও সাধারণ ভোটার গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে’

আপডেট সময় :