ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দোলন মজুমদার ওই গ্রামের দিনু মজুমদারের ছেলে। তিনি স্থানীয় ছমিরহাট বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোলনের ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে গেলে তিনি কাকা রতন মজুমদারের কাছ থেকে আরেকটি মোটর এনে বসতঘরের পাশে পেঁপে গাছে পানি দিতে যান। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাটি আনুষ্ঠানিকভাবে তাদের কাছে জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় :