ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
গতকাল শনিবার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সিফাত নোয়ান্নই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. রাসেলের ছেলে।
পুলিশ জানায়, মাইজদী থেকে বাঁধের হাট গামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করে পুলিশে দেয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট সময় :