সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮০ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন (২৬) নামের এক পাওয়ার টিলার চালকের (ট্রাক্টর) মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রহমান সোনারের ছেলে।
স্থানীয়সূত্র জানায়, স্বাধীন সকাল থেকে পাওয়ার টিলার (ট্রাক্টর) চালিয়ে জমিতে হাল চাষ করতেছিল। হঠাৎই বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি আসলে ট্রাক্টর রেখে একটি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলো। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীন নিহত হন। সাথে দুইজন আদিবাসী আরও একজন পুরুষ ও একজন নারী আহত হন।













