পদোন্নতি পেলেন আতাউর রহমান
- আপডেট সময় : ১৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মুহাম্মদ আতাউর রহমান লাইসেন্স পরিদর্শক (শাখা প্রধান) হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক ১৪ জানুয়ারি নিয়োগ ও পদোন্নতি সভার সিদ্ধান্ত মতে তাকে এ পদে পদোন্নতি প্রদান করেন গৌরীপুর পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড সুনন্দা সরকার প্রমা।
আতাউর রহমান ২০০৬ সনে গৌরীপুর পৌরস়ভায় সহকারী লাইসেন্স পরিদর্শক হিসেবে যোগদান করেন। ২০০৯ থেকে ২০১৩ সন পর্যন্ত তিনি গৌরীপুর পৌর কর্মচারী সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ২০১৪ থেকে ২০১৭ সন পর্যন্ত বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এ সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের কারনে বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের একজন প্রিয়মুখ আতাউর রহমান।
পদোন্নতি পাওয়ায় গৌরীপুর পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ড সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক জামিলুর রহমান, গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির, সহকারী প্রকৌশলী মদন মোহন দাসহ গৌরীপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান আতাউর রহমান।

















