পাইকগাছায় খেয়াঘাট থেকে লাশ উদ্ধার
- আপডেট সময় : ১৩৬ বার পড়া হয়েছে
তালায় কপোতাক্ষ নদ পারাপারের সময় নদে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০) কে বুধবার ডুবুরি দল তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারেনি। রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। তিনি বর্তমানে তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন। গতকাল রোববার সকালে আগড়ঘাটা নামক স্থানে রবিউল ইসলামের মরদেহটি নৌকার কাছির সাথে বেঁধে চরে আটকে যায। এলাকাবাসি তাৎক্ষনিক পুলিশকে জানিয়েছে। থানা পুলিশের তাৎক্ষনিক উদ্ধারের তৎপরতা চলছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি কার্যক্রম স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও ডুবুরি দল নদে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকলেও কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাযোগে নদী পারাপারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে নদীতে পড়ে যান। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।









