ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছায় দীর্ঘ প্রতীক্ষিত ‘নাবার খাল’ পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার নাবার বিলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও প্রধান (মনিটরিং) মোঃ আঃ ছাত্তার গাজী।
বিএডিসির খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের ভৈরবঘাটা মৌজার হাড়িয়া নদী হতে ১২৬০ মিটার দৈর্ঘ্যের এই খালটি পুনঃ খনন করা হচ্ছে। যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ এই খনন কাজ পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আঃ ছাত্তার গাজী ফলক উন্মোচন ও মাটি কাটার মাধ্যমে কাজের সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং বিএডিসির খুলনা জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান।
শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক পিনাকী সাধু, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক। এছাড়াও সাংবাদিক, মানবাধিকার কর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, খালটির খনন কাজ সম্পন্ন হলে নোয়াকাটীর বিল, নাবার বিল, হাউলির বিল ও ধোনার বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে। এতে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষি ফসল ও মৎস্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বুলবুল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আপডেট সময় :