ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায় Logo কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন

পাওনা টাকার দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে মানববন্ধন ও বিক্ষোভ

লালপুর (নাটোর) সংবাদদাতা
  • আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাওনা টাকার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। রবিবার নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামেনে সড়কে অবসরপ্রাপ্ত ২ শতাধিক শ্রমিক-কর্মচারী কর্মসূচিতে অংশ নেন। তারা মিলের ব্যবস্থাপনা পরিচালকের নিকট স্মারক লিপি পেশ করেছেন।
এ সময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ উদ দৌলা, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, সমির পাল, ফরহাদ হোসেন প্রমুখ।
অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম জানান, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের পেনশন সুবিধা নেই। চাকরী শেষে সামান্যঅবসর ভাতা ও পরিনাম দর্শী তহবিলের টাকাই সম্বল। অবসরে গিয়ে পাওনা সেই টাকার জন্য দিনের পর দিন চিনিকলে ধর্ণা দিতে হচ্ছে। ৪/৫ বছর আগে অবসরে যাওয়া শ্রমিক কর্মচারীরাও আবসরভাতা পাননি। অনেকে মৃত্যু বরণ করেছেন। বাকিরা অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছেন। তিনি জানান চিনিকলের নিকট অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা প্রায় ১৩ কোটি টাকা।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া জানান, বরাদ্দ না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া টাকা দেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাওনা টাকার দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় :