ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবু সুফিয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রণবীরবালা এলাকায় বশির পাগলার মাজারের সামনে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ১০ মিনিট) আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবক একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে আবু সুফিয়ান ঘটনাস্থলেই নিহত হন এবং অপর আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার প্রত্যক্ষদর্শী শরিফ জানান, পিকআপটি ইন্ডিকেটর দিয়ে ইউটার্ন নিচ্ছিল। তবে মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং নিহত চালকের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর পিকআপটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

আপডেট সময় :