ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ Logo নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩ Logo মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া ৬৪৩ কার্টন সয়াবিন তেল শেরপুরে উদ্ধার, আটক ২ Logo জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে: সংস্কৃতি মন্ত্রী Logo ঠাকুরগাঁওয়ে অভিযানে তক্ষক, মাদক ও ৮৩ হাজার টাকা উদ্ধার Logo তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান বহাল রেখে সুপ্রিম কোর্টের রায় Logo কোস্ট গার্ডের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন

ফুলপুরে পরকীয়ায় বাঁধা দিয়ে চাচার হাতে ভাতিজা খুন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে পরকীয়ার প্রতিবাদ করায় বাবুল মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলা রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, রঘুরামপুর গ্রামের শফিকুল ইসলাম সাফীর ছেলে সাদ্দাম হোসেনের (৩০) সাথে চাচাত ভাইয়ের স্ত্রী সুফলা খাতুনের পরকীয়া চলছিল। সাদ্দাম হোসেনের ভাতিজা ইকবাল হোসেন সম্প্রতি তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ঘটনার জোর প্রতিবাদ করে। এতে সাদ্দাম হোসেন ক্ষিপ্ত হয়ে শনিবার রাত ৯টায় ধারালো অস্ত্র দিয়ে ইকবালকে আঘাত করলে ইকবাল গুরুতর আহত হয়। আহত ইকবাল হোসেনকে ফুলপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় নিহতের ভাই গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ওই ঘটনায় নিহত ইকবাল হোসেনের মা শেফালি আক্তার বাদী হয়ে সাদ্দাম হোসেনকে প্রধান আসামী করে ফুলপুর থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে পরকীয়ায় বাঁধা দিয়ে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট সময় :