ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ১৮৯ বার পড়া হয়েছে
ফুলবাড়ী বেসিক অফিসে আলোচনা সভা ও প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। গত রোববার আর্ন্তজাতিক নারীদিবস উপলক্ষে বেসিক অফিসে প্রশিক্ষণ শেষে ১০ জন প্রান্তিক নারীদের মাঝে শেলাই মেশিন বিতরণ করেন।
বেসিক সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় রামরায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রীতা মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাদীপুর ইউপির ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপিত চুন্নু টুডু, সিসিডিবির এরিয়া ম্যানেজার মোছাঃ খাদিজা আক্তার, কারিতাস এনজিও এর এরিয়া ম্যানেজার মোঃ তোজ্জামেল হক।
২৮শে ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে আলাদীপুর ও বেতদিঘী ইউপি’র ১০ জন প্রান্তিক নারীকে প্রশিক্ষণ শেষে বিনামূলে সেলাই মেশিন বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ফুলবাড়ী বেসিক সংস্থার পরিচালক শ্যামল চন্দ্র সরকার।
এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, আয়োজনে ছিলেন বেসিক সংস্থা ফুলবাড়ী, দিনাজপুর। সহযোগীতায় ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকা।















