ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

বড়লেখায় আউশ ধানের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনোয়ার হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ।
এ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬ হাজার ৮শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে আউশ চাষের জন্য পাচ্ছেন ৫ কেজি উন্নত জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
বিতরণকৃত ধানের জাতগুলোর মধ্যে রয়েছে ব্রি ধান-৪৮, ব্রি ধান-৮৫ এবং ব্রি ধান-৯৮।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি, উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানই মূল লক্ষ্য।
এছাড়াও এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলিতে রূপান্তরের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জনপ্রতি উপকরণ বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৮৪ টাকা ৬৮ পয়সা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আউশ ধানের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় :