বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান।
গতকাল বুধবার বিকেলে পৌরসভায় তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেছেন তিনি।
বাজেটে রাজস্ব আয় খাতে ট্যাক্সেস থেকে ৭ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা, রেইট ১ কোটি ৫ লাখ, ফিস ১০ কোটি ৩৫ লাখ ৫০ হাজার, অন্যান্য আয় ৩ কোটি ১ লাখ, উন্নয়ন খাত ব্যাতীত আয় ৩০ লাখ, সরকারী অনুদান ৭৫ কোটি ৯৫ লাখ, পানি সরবরাহ ১৮ লাখ ৭০ হাজার, মূলধন আয় ২ কোটি টাকা ও প্রারম্ভিক জের ১৮ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ৪৫০ টাকা ধরা হয়েছে।
এছাড়া ব্যয়ের খাতে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৭৯ কোটি ৩৪ লাখ টাকা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৪ কোটি ৫৫লাখ ৭০ হাজার টাকা, শিক্ষা ও সংস্কৃতি খাতে ৬৩ লাখ টাকা, ত্রাণ, সাহায্য ও অনুদান ৬২ লাখ টাকা, সাধারন সংস্থাপন ৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা, জ্যান্ডার আ্যাকশন প্লান ৩৬ লাখ টাকা, দারিদ্র বিমোচন কর্মসূচি ৩৬ লাখ টাকা, পানি সরবরাহ ২৯ লাখ ১০ হাজার টাকা, মুলধন ব্যায় ২ কোটি ৭০ লাখ টাকা, সমাপনী স্থিতি জের ১৩ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ৪৫০ টাকা, পরিচালন ও রক্ষনাবেক্ষন ৫৭ লাখ টাকা, স্থানান্তর ৭ কোটি টাকা, অন্যান্য ২ কোটি ৫০ হাজার, রাজস্ব তহবিল-২ হতে স্থানান্তর ৫ লাখ টাকা।
বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের পৌরসভা প্রশাসক মো. মাসুদুর রহমান পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, যানজট নিরসন, বসুরহাট পৌরসভার বুক ঘেসে প্রবাহমান শংকরবংশি খাল ও মাছুয়াদোনা খাল সংস্কার করে পানি প্রবাহ নিশ্চিত করণ ও নাগরিক সুবিধা বৃদ্ধি এবং নানা সমস্যা সমাধানে তিনি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি)মো: জাহাঙ্গীর কবির, থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হাকিম, উপজেলা সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন,
উপজেলা যুবউন্নয়ন অফিসার আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর নুর নবী সবুজ, মাজহারুল ইসলাম তৌহিদ, পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হেলাল উদ্দিন প্রমূখ।














