ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর পৌর শাখার কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট এ কে এম আকিদুল ইসলাম লিটনকে সভাপতি এবং শাহাবুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর আইন মহাবিদ্যালয় হলরুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক ফরিদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. সাঈদ আলী হোসেন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা অঞ্চলের প্রতিনিধি মোল্লা মো. নাসির উদ্দিন।
সভায় বক্তারা মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিশনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, আর্তমানবতার সেবা এবং তৃণমূল পর্যায়ে অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর অঞ্চলের নির্বাহী সভাপতি সৈয়দ আজমল হোসেন সাবু, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, কবি এনায়েত হোসেন এবং সাংবাদিক শেখ ফারুক আহমেদ বাবলু।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামীতে ফরিদপুর পৌর এলাকায় মানবাধিকার সুসংহত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর পৌর শাখার কমিটি গঠন

আপডেট সময় :