বাকেরগঞ্জে পাণ্ডব নদীর ওপর ৬৭৮ মিটার সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে যুগ্ম সচিব
- আপডেট সময় : ২৩১ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুখী নীলগঞ্জ এলাকায় পাণ্ডব নদীর ওপর নির্মাণাধীন ৬৭৮ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হোসনা আফরোজ। শনিবার বিকালে সরকারি সফরসূচি অনুযায়ী, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও নির্মাণকাজের মান যাচাইয়ের অংশ হিসেবে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রকৌশলী (এলজিইডি) রাসেক খান, বরিশাল জেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আল ইমরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসনাইন আহম্মদসহ তার সফরসঙ্গীরা। পরিদর্শনকালে নির্মাণকাজের বর্তমান অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
এ সময় তিনি যুগ্ম সচিব হোসনা আফরোজ বলেন, সেতুটি নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে এবং স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। তাই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সেতুটি নির্মাণ শেষ হলে বাকেরগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সেতু নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে

















