ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত আন্তর্জাতিক নারী দিবস

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে নানা অবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার শহরের কেন্দ্রীয় শহিদ মিনার র‌্যালী বের হওয়ার কথা থাকলেও, সময় মত শুরু হয়নি।
এদিকে র‌্যালী ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকেন।
পরে জেলা প্রশাসক আসলে সকাল ১০টায় র‌্যালী শুরু হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
মঞ্চে উপস্থিত থাকার জন্য বাগেরহাট প্রেসক্লাবের সভাপতির নাম ঘোষনা করা হলেও, এ বিষয়ে তাকে আগে জানানো হয়নি। এছাড়া বাগেরহাটের গনমাধ্যমকর্মীদের আলোচনা সভা স্থলে বসার কোন স্থানও ছিল না। র‌্যালী ও আলোচনা সভা জুড়ে স্থানীয় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের ছড়ি ঘোরাতে দেখা যায়। এসব বিষয় নিয়ে র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহনকারী সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরা।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।
বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, বাল্য বিবাহ নিরোধ, রাজনীতিতে নারীদের অংশগ্রহনসহ নানা বিষয় আলোচনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস প্রোগ্রামটা কিছুটা বিলম্ব হয়েছে ও অব্যবস্থাপনা তেমন কিছু হয়নি। সাংবাদিকরা তিলকে তাল বানান এছাড়া আর কিছু বলার নাই, বলে তিনি ফোনটা কেটে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত আন্তর্জাতিক নারী দিবস

আপডেট সময় :