ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

বাগেরহাটে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

 বাগেরহাট রতিনিধি
  • আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগান নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রয়েছে। গতকাল শনিবার নির্বাচন বিষয়ক প্রচার প্রচারণার জন্য গাড়িটি জেলার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়। ভ্রাম্যমাণ এ ভোটের গাড়িতে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি করা পাঁচটি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস। এর মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে সচেতন করা হচ্ছে। এতে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এ গাড়িটি কোন প্রার্থীর বিষয়ে প্রচার করছে না। ফকিরহাটে ভোটের গাড়ির এ প্রচারণা দিনভর সদর ইউনিয়নের ডাকবাংলো মোড়, ফলতিতা বাজার সহ বিভিন্ন স্থানে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে প্রচার চালায়। এসময় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ সহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

আপডেট সময় :