ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নেন।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে শেখ শাহেদ আলী, সিনিয়র সহসভাপতি হিসেবে এমদাদ আলী পাইক এবং জুনিয়র সহসভাপতি হিসেবে শংকর কুমার সেন দায়িত্ব গ্রহণ করেন।

এ ছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব নেন সৈয়দ নাসির আহমেদ মালেক, মাহাবুবুর রহমান টুটুল, আলী মোজেজ আহমেদ, শেখ রফিকুল ইসলাম, হাওলাদার মনিরুজ্জামান মনির, শেখ মঈনুল ইসলাম মোস্তফা, শিব কুমার দাসসহ নবনির্বাচিত অন্যান্য সদস্য।

শপথ গ্রহণ শেষে সভাপতি শেখ শাহেদ আলী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং জেলার শিল্প ও বাণিজ্যের বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে চেম্বারকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে চেম্বারের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ

আপডেট সময় :