ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বিয়ের চারদিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নোয়াখালী ব্যুরো
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে বিয়ের চার দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন পারিবারিক ওষুধের দোকানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত সোমবার তাঁর বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিয়ের চারদিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আপডেট সময় :