ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

বেনাপোল বন্দরে আমদানি নিষিদ্ধ কোটি টাকার পাটবীজ আটক

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিকটন পাটবীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেল।
এর আগে সোমবার (৯ মার্চ) রাতে বেনাপোল বন্দর দিয়ে আরাফাত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান পাটবীজের এ চালানটি ভারত থেকে আমদানি করে। চালানটি বন্দরের ১৫ নম্বর শেডে প্রবেশ করে।
কাস্টমস সূত্র জানায়, ঘাসের বীজ ঘোষণা দিয়ে ভারতীয় একটি ট্রাকে ১ হাজার ৫০০ বস্তায় ৪৫ মেট্রিকটন ৬০০ কেজির পণ্যটি আমদানি করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বন্দর ইউনিট বিষয়টি কাস্টম হাউসের কমিশনারকে অবহিত করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি পরীক্ষণ করে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭ মেট্রিক টনপাট বীজ পায়। অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাটবীজ আমদানি করা হয়। বর্তমানে পাটবীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, ঘাসের বীজ ঘোষণা দিয়ে ভারত থেকে পাট বীজ আনা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরে ওই পণ্য চালানটি পরীক্ষণ করে ঘোষণা বহির্ভূত ১৭ মেট্রিকটন পাটবীজ পাওয়া যায়। মিথ্যা ঘোষণার অপরাধে আমদানিকারককে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেনাপোল বন্দরে আমদানি নিষিদ্ধ কোটি টাকার পাটবীজ আটক

আপডেট সময় :