ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২০৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় পৌছেছে চীনের জাতীয় জরুরি মেডিকেল টিম। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মেডিকেল টিমকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক শেখ সায়েদুল হক।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানের সময় অনেক বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীনা সরকার নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

চীনা জনগণও বাংলাদেশি জনগণের কষ্টের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে।

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, চীনা চিকিৎসা বিশেষজ্ঞরা সবাই পশ্চিম চীন হাসপাতালের। এটা চীনের অন্যতম সেরা হাসপাতাল। এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ডং কুইআন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

আপডেট সময় :