ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভালুকায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

আবিদ হাসান, ভালুকা(ময়মনসিংহ)
  • আপডেট সময় : ১১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও অন্তত আরো ২০ জন আহত হয়েছে।
গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবায় ময়মনসিংহ থেকে উল্টো পথে আসার সময় শ্যামলী বাংলা পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-০২০২বাসটি অপর দিক থেকে আসা নেত্রকোনা গামী আয়ান- রায়ান পরিবহনের ঢাকা মেট্রো ব ১১-০০৯৫ বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় বাসের ২০ জন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিহত নিরব(১৫)ও শরিফ (৩০) সহ আহতদের উদ্ধার করে ভালুকা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিরব ও শরিফকে মৃত ঘোষনা। পরে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবি এম মেহেদী মাসুদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত বাস দুটি আটক করেছে তবে ঘাতক বাস চালকেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভালুকায় বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

আপডেট সময় :