ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন এবং ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় উপজেলার সর্বস্তরের মানুষ।
গত মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা অফিসার্স ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। রঙ-বেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরিহিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মহাসড়কটি এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণে গিয়ে বৈশাখী মেলা কমিটির সাথে মিলিত হয়।
শোভাযাত্রা শেষে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। এসময় তিনি নতুন বছরে উপজেলার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসবের মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাজুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সতেজ ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান ও সাধারণ সম্পাদক নওশের আলী চৌধুরী প্রমুখ।
এছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উৎসবে শামিল হন।
শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও হরেক রকমের ভর্তার আয়োজন করা হয়। বাঙালির চিরচেনা এই খাবারে অংশ নিয়ে সবাই আনন্দ ভাগাভাগি করে নেন।
মেলা প্রাঙ্গণে স্থানীয় কারুশিল্প ও লোকজ পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় দর্শনার্থীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধুখালীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় :