ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জগন্নাথকাঠী বন্দরে দোয়া ও মিলাদ মাহফিল

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জগন্নাথকাঠী বন্দরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) আসর নামাজ বাদ জগন্নাথকাঠী বন্দরে গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথকাঠী বন্দর কমিটি ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুদৃঢ় করতে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে গোটা জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী কামাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক (স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়) মো. ওয়াহিদুজ্জামান মানিক এবং জগন্নাথকাঠী বন্দর কমিটির আহ্বায়ক কাজী মো. আনিসুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিলটি সঞ্চালনা করেন কাজী আনিসুজ্জামান।
মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী, যুবক-ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবার ও অনুসারীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা সকলকে এ ধরনের দোয়া মাহফিলে অংশগ্রহণ করে মরহুমার আত্মার শান্তি কামনায় শরিক হওয়ার আহ্বান জানান। পরিশেষে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়—মরহুমা বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার ও দলীয় নেতাকর্মীদের শোক সইবার তৌফিক দান করেন। আমিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জগন্নাথকাঠী বন্দরে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময় :