সংবাদ শিরোনাম ::
মহেশপুর জামায়াত আমিরের পিতার ইন্তেকাল
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
- আপডেট সময় : ৭৭ বার পড়া হয়েছে
মহেশপুর উপজেলা জামায়াত ইসলামের আমির ফারুক আহম্মেদের পিতা মোঃ সুলতান আহম্মেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। সুলতাল আহম্মেদের বাড়ি মহেশপুর শহরের বাজার পাড়ায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দুপুরে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে মরহুমকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মতিয়ার রহমান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বাক্কার, জেলা নায়েবে আমির আব্দুল আলিম, উপজেলা আমির ফারুক আহম্মদ, সেক্রেটারী ইসমাইল হোসেন পলাশ, উপজেলা আমির নওফেল হোসেন, সেক্রেটারী আবুল কালাম আজাদ প্রমুখ।








