‘মাদকের বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে’
- আপডেট সময় : ৭২ বার পড়া হয়েছে
রেনেসার জাগরণের মঞ্চের মত আপনারা আজ যেভাবে জেগে উঠেছেন ঠিক সেভাবেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে জেগে উঠতে হবে। সন্ত্রাসীরা সংখ্যায় খুবই সীমিত, আপনারা যদি এভাবে জেগে উঠেন তাহলে তাদের পাখা গজাতে পারবে না।
গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর ৪নং ওয়ার্ডের মীরবাড়িতে বিট পুলিশিং সভায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম এ কথা বলেন।
তিনি আরও বলেন, নগরীর ৩৩ ওয়ার্ডের মধ্যে কেওয়াটখালী, পুরোহিত পাড়া এবং কৃষ্টপুর এলাকায় কেউ বিয়ে বা সমন্ধ করতে চাইত না, কারন এ এলাকাগুলো ছিল মাদকের ডিব্বা। বর্তমানে ৩নং পুলিশ ফাঁড়ির ৪নং ওয়ার্ডের মীরবাড়ী এলাকাটি মাদকের সেই ডিব্বায় পরিনত হয়েছে। যারা মাদক সেবী ও ব্যবসায়ীরা আছেন তারা এখনই ছেড়ে দেন।
মুহাম্মদ শিবিরুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক, জুয়া এবং কিশোর অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা চাই প্রতিটি বাড়ি নিরাপদ থাকুক। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। যেকোনো অন্যায়ের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন, পুলিশ আপনাদের পাশেই আছে। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















