ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

মানিকগঞ্জে ভিজিএফ চাল বিতরণের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা

ছাবিনা দিলরুবা,মানিকগঞ্জ
  • আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ সদর উপজেলা পুটাইল ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়ম ও বিতর্কের অভিযোগ উঠেছে। বিশেষ করে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে নির্ধারিত ১০ কেজির চালের পরিবর্তে কম চাল দেওয়ার অভিযোগ করেছেন একাধিক কার্ডধারী।
অনুসন্ধানে স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজানে পুটাইল ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও, অভিযোগ উঠেছে—১ ও ২ নম্বর ওয়ার্ডে অনেকেই ৬ থেকে ৭কেজি পর্যন্ত চাল পেয়েছেন।
১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনা বুড়ি অভিযোগ করে বলেন, তিনি ১০ কেজি চালের পরিবর্তে মাত্র ৭ কেজি চাল পেয়েছেন। একই ওয়ার্ডের আরেক বাসিন্দা করিম সাড়ে ৭ কেজি চাল পেয়েছেন। তাদের দাবি, চাল বিতরণের সময় সংশ্লিষ্ট ইউপি সদস্যরা উপস্থিত থাকলেও সঠিক পরিমাণে চাল দেওয়া হয়নি।
২ নম্বর ওয়ার্ডের গুস্তা বড়পাড়া গ্রামের বাসিন্দা রহিমা বেগমও একই অভিযোগ করেন। তিনি জানান, কেউ ৬ কেজি, কেউ ৭ কেজি চাল পেয়েছেন। এতে করে উপকারভোগীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন সদুত্তর দিতে পারেননি এবং ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রুবি আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ধরনের কোনো অনিয়মের কথা শোনেননি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদেরবিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানিকগঞ্জে ভিজিএফ চাল বিতরণের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় :