মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড
- আপডেট সময় : ১৫০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে ১৫/০১/২০২৬ ইং তারিখে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, পুলিশ সুপার, মানিকগঞ্জ । পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত প্যারেডে ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ প্যারেড কমান্ডার এবং মোঃ আবুল কালাম, পুলিশ পরিদর্শক, আর আই, পুলিশ লাইন্স, মানিকগঞ্জ সহকারী প্যারেড কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন ।
সকাল ১০:০০ ঘটিকার সময় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম । সভায় অফিসার ফোর্সদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে আবেদন ও অভিজ্ঞতা শুনে জেলা পুলিশের উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় মোঃ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ, মোঃ সালাউদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, মানিকগঞ্জ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন, ট্রাফিক বিভাগ, ক্যাম্প, ফাঁড়ি সহ সব ইউনিটের সদস্যগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।









