মুক্তাগাছা বিএনপি নেতা শমসের আলীর মৃত্যু
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ময়মনসিংহ বারের সিনিয়র আইনজীবী এডঃ শমসের আলী(৮২) গত সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক মেয়ে, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তিনি মুক্তাগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ফুলবাড়ীয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম রতনের পিতা।
গতকাল মঙ্গলবার বাদ জোহর মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদরাসা ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ মুক্তাগাছা পৌর গোস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে ময়মনসিংহ-৫(মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান সরকার রোকন, সাবেক এমপি আবু রেজা ফজলুল হক বাবলু, ময়মনসিংহ বার কাউন্সিল, মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়।














