সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের তালতলা ডহুরী খাল রক্ষায় ও বাল্কহেড বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ১৭৯ বার পড়া হয়েছে
নদী ও পরিবেশ এবং নদী পাড়ের বসতি রক্ষা করতে হবে, এ স্লোগানে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকাবাসীর আয়েজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই খাল দিয়ে বড় বড় বালুবাহী বাল্কহেড চলাচল করার কারণে নদীর দুই পাড়ের শতশত বসতি ভাঙ্গন শুরু হয়েছে। বাল্কহেড বন্ধ করা না হলে ঘরবাড়ি বিলীন হয়ে যাবে।
বিক্রমপুর খাল বিল ভূমি জলাশয় ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় মানববন্ধনে উপস্থিতি ছিলেন, মওলানা হেলাল উদ্দিন খান, ইসমাইল হোসেন, শিক্ষক ইসরাফিল হোসেন, ফটিক হালদার, আওলাদ হোসেন, বাবুল হাসান, মুক্তার হোসেন, আলমগীর হোসেনসহ মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













