ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মৌলভীবাজার একতার বন্ধন পরিবারের উদ্যোগে পরিচ্ছন্ন কর্মসূচি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ সকাল থেকে মৌলভীবাজার একতার বন্ধন পরিবারের সকল সদস্যদের অংশগ্রহণে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ কবরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচির অংশ হিসেবে কবরস্থানে থাকা বিভিন্ন প্রকার গাছগাছালি, আগাছা ও জঙ্গল পরিষ্কার করা হয়, যাতে পরিবেশ পরিচ্ছন্ন ও পবিত্র রাখা যায়। এই মহৎ উদ্যোগে স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।কবরস্থান পরিষ্কার কার্যক্রমটি মৌলভীবাজার একতার বন্ধন সংগঠনের সভাপতি শফিক আহমদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত হয়।
এ সময় কর্মসূচি পরিদর্শনে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সম্মানিত সদস্য (মেম্বার) জনাব বেলাল উদ্দিন এবং সংগঠনের উপদেষ্টা জনাব জামাল হোসাইন (বি.এ)। তাঁরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন।মৌলভীবাজার একতার বন্ধন পরিবার একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে অসহায় পরিবারের আর্থিক সহায়তা, অসুস্থ ও চিকিৎসাধীন রোগীদের সহযোগিতা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, কবরস্থান ও মসজিদ পরিষ্কার, শিক্ষা সহায়তা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি মূলক বিভিন্ন উদ্যোগ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের কল্যাণে ও মানবতার সেবায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজার একতার বন্ধন পরিবারের উদ্যোগে পরিচ্ছন্ন কর্মসূচি

আপডেট সময় :