ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৮ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ সাথী খাতুন (৩০)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ মোতাবেক ভালুকঘর গ্রামের বাসিন্দা মোঃ আবু সাঈদ সরদারের (৩৩) সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে সন্তান—ইমরান হোসেন (১১) ও রাকিবুল হাসান (৬) রয়েছে।সাথী খাতুন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার স্বামী আবু সাঈদ সরদার ও শাশুড়ি সখিনা বেগম (৬০) বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে বিরোধ সৃষ্টি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। তিনি দাবি করেন, শাশুড়ির কু-পরামর্শে তার স্বামী প্রায়ই যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। তিনি ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর ও ভরণপোষণে কষ্ট দেওয়া হতো। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ২ মার্চ ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে ভালুকঘর গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্বামী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি বাধা দিলে আবু সাঈদ সরদার ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারেন।একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন সাথী খাতুন। এতে তার গলার বাম পাশে গুরুতর কাটা জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাটি গোপন করার উদ্দেশ্যে তাকে ঘরের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয় বলেও তিনি দাবি করেন। পরদিন সকালে স্থানীয়রা তাসলিমা বেগম ও জামির সরদারসহ কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গলায় চারটি সেলাই দেন এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।তিনি জানান, পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে সাথী খাতুন তার স্বামী আবু সাঈদ সরদার ও শাশুড়ি সখিনা বেগমের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
এবিষয়ে ভালুকঘর গ্রামের বাসিন্দা মোঃ আবু সাঈদ সরদারের (৩৩) সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

আপডেট সময় :