ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

রওশন আরা ডিগ্রি কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ অডিটোরিয়ামে গভর্নিং বডির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি শিক্ষা ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে গৌরবান্বিত করেন কলেজের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব রওশন আরা বেগম। অধ্যক্ষ হারুন অর রশিদের দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্যের মাধ্যমে এবং শিক্ষক মহসিন হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় সিদ্ধিরগঞ্জ ও ডেমরা থানার বরেণ্য শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য সোনা মিয়া, গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম বাবু, শিক্ষানুরাগী সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা সাঈদুর রহমান সোহেল এবং বিশিষ্ট সমাজসেবক সাল সাবিলা সাবা। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভি-মানবজমিনের প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মাহমুদ হোসাইন চিশতি শিপলু, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার আবু হানিফ ইমরান, সোনালী ব্যাংক নারায়ণগঞ্জের ডিজিএম এহসানুল কবির এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও ছিলেন থানা উত্তর জামায়াতের আমির মোস্তফা কামাল, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈয়ব হোসেন, শহিদুল ইসলাম, ফারহান আহমেদ, সুমন মুন্না, এনসিপির জেলা সদস্য রাইসুল ইসলাম রিফাত, ইসলামি আন্দোলনের ইরান হোসেন এবং সানারপাড় হাইস্কুলের সভাপতি দেলোয়ার হোসেন সহ স্থানীয় সুশীল সমাজের বরেণ্য ব্যক্তিবর্গ।
সভায় কলেজের বিগত কয়েক বছরের ঈর্ষণীয় ফলাফল এবং শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ দেশের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে এই কলেজের শিক্ষার উন্নত পরিবেশ ও আধুনিক পাঠদান পদ্ধতি উপস্থিত সুধীজনের ব্যাপক প্রশংসা কুড়ায়। উল্লেখ্য যে, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ সিদ্ধিরগঞ্জ থানার একমাত্র ডিগ্রি কলেজ হিসেবে দীর্ঘকাল ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং অধ্যক্ষ হারুন অর রশিদের সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের ফলে কলেজটি আজ নারায়ণগঞ্জ জেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে।
গভর্নিং বডির সভাপতি আবদুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে এই কলেজটি কেবল জেলা পর্যায়ে নয়, বরং সমগ্র বাংলাদেশের মধ্যে একটি আদর্শ মডেলে পরিণত হবে। অনুষ্ঠানের শেষাংশে বিগত বছরের এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা আগামী দিনের শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রওশন আরা ডিগ্রি কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় :