ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

রমজানে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সরবরাহ নিয়ে অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিন্ডিকেটের কারণে চাহিদামতো খাদ্য পাচ্ছেন না শরণার্থীরা -কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পবিত্র রমজান মাসে খাদ্য সহায়তা বিতরণে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। ক্যাম্পে বসবাসরত অনেক রোহিঙ্গার দাবি, জাতিসংঘের মাধ্যমে খাদ্য সংগ্রহের সুযোগ থাকলেও তারা নিজেদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছেন না।ক্যাম্পে বসবাসরত কয়েকজন রোহিঙ্গা জানান, কিছু ব্যবসায়ী ও তথাকথিত “সিম কার্ড ব্যবসায়ী” তাদের ইচ্ছামতো বিভিন্ন পণ্য সরবরাহ করছেন। এতে অনেক সময় প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পরিবর্তে এমন পণ্য দেওয়া হয়, যা তাদের দৈনন্দিন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।তাদের অভিযোগ, ক্যাম্পের ভেতরে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের সদস্যরা খাদ্যসামগ্রী সংগ্রহ ও আদান-প্রদানের সময় বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেন। কখনও কখনও টানাটানি ও হয়রানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ কারণে বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা।
রোহিঙ্গাদের আরও অভিযোগ, খাদ্যসামগ্রীর তালিকায় প্রায়ই ফার্মের মুরগি ও পাঙ্গাস মাছের মতো নির্দিষ্ট কিছু পণ্য বেশি দেওয়া হয়, যা অনেক সময় তাদের প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা বলেন, ক্যাম্পবাসীদের প্রকৃত চাহিদা বিবেচনায় রেখে খাদ্যসামগ্রী সরবরাহ করা হলে এ ধরনের সমস্যার সমাধান সম্ভব।এদিকে রোহিঙ্গাদের একটি অংশের মতামত, ক্যাম্পে পণ্য সরবরাহের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনায় সময় সময় পরিবর্তন আনা হলে স্বচ্ছতা বাড়তে পারে এবং অনিয়ম কমানো সম্ভব।স্থানীয় সচেতন মহলের মতে, পবিত্র রমজান মাসে মানবিক সহায়তা কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানে রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সরবরাহ নিয়ে অভিযোগ

আপডেট সময় :