সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ
রামগতিতে উপজেলা কমিটির পরিচিত সভা ও শপথ অনুষ্ঠিত
- আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগতিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ–এর নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব জাকির এস সুমন।
অনুষ্ঠানের নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচয় শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ শেষে কমিটির সদস্যরা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন।বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরার মাধ্যমে জাতির বিবেক হিসেবে কাজ করেন। অথচ বিভিন্ন সময় তারা নির্যাতন ও হয়রানির শিকার হন। এসব ঘটনার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে রামগতি উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের উপজেলা সভাপতি রিয়াজ মাহমুদ বিনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো জহির উদ্দিন এর সঞ্চালনায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

















