ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ

নেছারাবাদে গলাকেটে গোপাল চন্দ্র দাস হত্যা

র‍্যাবের অভিযানে সম্রাট ও রাজু গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গলাকেটে গোপাল চন্দ্র দাসকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সম্রাট ও রাজু নামে দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।
গতকাল শনিবার (১৪ মার্চ) পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে গলাকাটা ও মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে শনিবার (১৪ মার্চ) দুপুরে নিহতের বাবা পরিমল চন্দ্র দাস, তার ভাই ও ছেলে ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। নিহত ব্যক্তি গোপাল চন্দ্র দাস (৪৫)। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের বাসিন্দা এবং পরিমল চন্দ্র দাসের ছেলে।
র‍্যাব সূত্র জানায়, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের একপর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. সম্রাট ও মো. রাজুকে শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৮ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। হত্যার পেছনের কারণ এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র‍্যাব।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে গলাকেটে গোপাল চন্দ্র দাস হত্যা

র‍্যাবের অভিযানে সম্রাট ও রাজু গ্রেফতার

আপডেট সময় :