ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

লালপুরে অবৈধ পাওয়ার ক্রাশার জব্দ, অর্থদন্ড

লালপুর (নাটোর) সংবাদদাতা
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে অবৈধ ভাবে পাওয়ার ক্রাশারে (যন্ত্রচালিত আখ মাড়াইকল) আখমাড়াই কালে একটি পাওয়ার ক্রাশার জব্দ ও পাওয়ার ক্রাশার মালিক জামাল হোসেনের ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার নাগদহ গ্রামে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ পরিচালক মো: ইব্রাহীম হোসেন। এসময় নর্থ বেঙ্গল সুগার মিলের (মহাব্যবস্থাপক প্রশাসন) আনিসুর রহমান ও মহাব্যাবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, চলতি আখ মাড়াই মৌসুমে মিল এলাকায় ৯৭ টি অবেধ পাওয়ার ক্রাশার রয়েছে। প্রশাসনের সহযোগীতায় সেগুলো বন্ধের চেষ্টা অব্যাহত রয়েছে। পাওয়ার ক্রাশার বন্ধ করা না গেলে নর্থ বেঙ্গল সুগার মিলের চিনি উৎপাদন লক্ষমাত্রা ব্যাহত হবে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, পাওয়ার ক্রাশারে আখ মাড়াই অব্যাহত থাকলে আখ অভাবে নির্ধারিত সময়ের আগেই চিনিকলটি বন্ধ হয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালপুরে অবৈধ পাওয়ার ক্রাশার জব্দ, অর্থদন্ড

আপডেট সময় :