ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

‘শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শতভাগ নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
তিনি বলেন, “গোপালগঞ্জে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ যদি নির্বাচনকে বানচাল করতে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গতকাল সোমবার (১২ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম এবং মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরু আমিন।
সভায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান গোপালগঞ্জ-১ আসনের অন্তর্গত মুকসুদপুর উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজ, মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রাম ইসলামী দাখিল মাদ্রাসা এবং মুকসুদপুর পৌরসভার গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’

আপডেট সময় :