ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

শীতে কাবু ইসলামপুর, জনজীবনে চরম ভোগান্তি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় টানা কয়েক দিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে দিনের বড় একটি সময় সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে।
প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এম.এ আবু তাহের জানান, বর্তমানে চর্মরোগ, ডায়রিয়া ও ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
শীত থেকে রক্ষা পেতে অনেক মানুষকে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে রাস্তার পাশে কিংবা খোলা স্থানে আগুন পোহাতে দেখা যাচ্ছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা চরম দুর্ভোগে পড়েছেন। তীব্র শীতের কারণে অনেকেই কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছেন না, ফলে তাদের আয়-রোজগার কার্যত বন্ধ হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, শীতবস্ত্র ও অন্যান্য সহায়তা না পেলে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

শীতে কাবু ইসলামপুর, জনজীবনে চরম ভোগান্তি

আপডেট সময় :