ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

শেরপুরে ঝুঁকিপূর্ণ ইউটার্ন বন্ধে স্বস্তি, দুর্ঘটনা কমার আশা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা মির্জাপুর কবরস্থানের পাশের ইউটার্ন অবশেষে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই স্থানসহ নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনের ইউটার্ন এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটত, যার ফলে অকালে ঝরে যেত বহু প্রাণ।
গত বৃহস্পতিবার রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের উদ্যোগে মির্জাপুর বাজার সংলগ্ন এই ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধ করতে নির্মাণকাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ইউটার্নটি খোলা থাকায় ছোট-বড় যানবাহনের অনিয়ন্ত্রিত পারাপারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটত।
মির্জাপুর এলাকার এক স্থায়ী বাসিন্দা জানান, “এই ইউটার্নের কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত, অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটেছে।”
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, “এলাকাবাসীর সচেতনতা ও দাবির প্রেক্ষিতে ইউটার্নটি বন্ধ করা সম্ভব হয়েছে। এতে সড়ক নিরাপত্তা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা করছি।”
তিনি আরও জানান, নাবিল হাইওয়ে রোডের অপর একটি ঝুঁকিপূর্ণ ইউটার্ন ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছে। তারা শিগগিরই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের আশা, এই উদ্যোগের ফলে শেরপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দুর্ঘটনা কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে ঝুঁকিপূর্ণ ইউটার্ন বন্ধে স্বস্তি, দুর্ঘটনা কমার আশা

আপডেট সময় :