ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সরিষাবাড়ীতে সড়কের দুরবস্থা, দ্রুত পাকাকরণের দাবি এলাকাবাসীর

সরিষাবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধোপাদহ–নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে ডিজে এস আইডিয়াল স্কুল জুলারখুপী হয়ে ভূইয়া বাড়ি তালতলা পুকুরপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এখনো রয়ে গেছে কাঁচা অবস্থায়। আধুনিকতার ছোঁয়া না লাগায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
সড়কটির মাঝামাঝি অংশে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্র। ফলে এটি শুধু সাধারণ চলাচলের পথই নয়, বরং শিক্ষা ও নাগরিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় কাদা ও পানির কারণে তাদের পোশাক নষ্ট হয়, এমনকি অসুস্থ রোগীদেরও সময়মতো হাসপাতালে নেওয়া যায় না। এতে জনজীবনে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
ডিজে এস আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, “এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি পুরো এলাকার শিক্ষা ও যোগাযোগের প্রাণকেন্দ্র। দ্রুত পাকা করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়বে।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। তাদের আশা, এই সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে সড়কের দুরবস্থা, দ্রুত পাকাকরণের দাবি এলাকাবাসীর

আপডেট সময় :