ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

সাংগ্রাই উৎসব উদযাপনে সংবাদ সম্মেলন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান
  • আপডেট সময় : ২৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ উপলক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে বণার্ঢ্য আয়োজন উদযাপিত হয় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। আর এই মাহা সাংগ্রাই পোয়ে ২০২৬ উপলক্ষ্যে বান্দরবানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বান্দরবানের সাংগ্রাই উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাংগ্রাই উৎসব উদ্যাপন পরিষদের সভাপচনুমং জানান, অন্যান্য বছরের চেয়ে এবারে পার্বত্য জেলা বান্দরবানে বাংলা বর্ষ বিদায় আর নতুন বছরকে বরণ উপলক্ষ্যে নানা ধরণের কর্মসুচী আয়োজন করেছে উৎসব উদ্যাপন পরিষদ। এবারের উৎসব আগের চেয়ে আরোও প্রাণবন্ত হবে।
এবারে সাংগ্রাই উপলক্ষ্যে ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বান্দরবান রাজার মাঠে সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
এরপরে ১৩ এপ্রিল বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালী, বয়োজ্যোষ্ঠ্য পূজা, ১৪ এপ্রিল পিঠা তৈরি উৎসব, ১৫ এবং ১৬ এপ্রিল মৈত্রীময় পানি বর্ষণ, লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনে এবারের সাংগ্রাই উৎসব উদযাপিত হবে।
সংবাদ সম্মেলনে সাংগ্রাই উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চ নু মং আরো জানান, এবারের আয়োজন আরো প্রাণবন্ত করতে অনুষ্ঠানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বান্দরবানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে এসময় উৎসব উদযাপন পরিষদের সভাপচ নু মং, সহ সভাতি থুইসিং প্রু লুবু, সাধারণ সম্পাদক উক্যসিং, যুগ্ন সাধারণ সম্পাদক অং থোয়াই চিং, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির সহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উৎসব উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংগ্রাই উৎসব উদযাপনে সংবাদ সম্মেলন

আপডেট সময় :