সানন্দবাড়ীতে জিঞ্জিরাম জোনের ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৫২ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিঞ্জিরাম জোনের ৫২ তম ক্রীড়া প্রতিযোগিতা সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ও সানন্দবাড়ী কলেজ মাঠে আজ বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামছুল হক মাষ্টার, প্রধান অতিথি ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরুল ইসলাম, জিঞ্জিরাম জোনের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক শাহ জালাল, মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম সোহেল রানা সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, ও জিঞ্জিরাম জোন ক্রীড়া প্রতিযোগিতা উপ কমিটি ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
জয়নুল আবেদীন, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকগণ। খেলা চলবে তিন দিন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে।




















