ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাবিল হোসেন মন্ডল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই হাতেম আলী গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাবিল হোসেন মন্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, কাবিল হোসেন তার বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে আত্মীয়-স্বজনদের বাড়ির উদ্দেশ্যে হাতেম আলীসহ মোটরসাইকেলে বের হন। গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাবিল হোসেন মন্ডল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হাতেম আলীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় :