ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

সুন্দরগঞ্জে ‘পাঠোন্নতি ও সময়ানুবর্তিতা’ শীর্ষক মা সমাবেশ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি-২০২৬ প্রস্তুতি ব্যাচের শিক্ষার্থীদের পড়াশোনায় শৃঙ্খলা, নিয়মিততা ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ‘পাঠোন্নতি ও সময়ানুবর্তিতা’ শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নে স্টাডি কেয়ার বিদ্যাপীঠ এন্ড কোচিংয়ের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
স্টাডি কেয়ার বিদ্যাপীঠ এন্ড কোচিংয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক সুদীপ্ত শামীম।
প্রতিষ্ঠানটির শিক্ষক গোলাম মীর্জার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষক সাদিকুল ইসলাম, প্রস্তুতি ব্যাচের শিক্ষার্থী মোস্তাকিম রহমান মানিক, আল-মামুন সরকার, লিথুন মিয়া, রাফিয়া আক্তার রিমা, মোছা. রাণী আক্তার ও মোছা. মনিষা জান্নাতসহ অন্যান্যরা।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় শৃঙ্খলা বজায় রাখা, সময়ানুবর্তিতা এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন জাতি গঠনের ভিত্তি গড়ে ওঠে মায়ের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে। সন্তানের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনায় মায়েদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মা সমাবেশে এসএসসি-২০২৬ প্রস্তুতি ব্যাচের শিক্ষার্থী ও তাদের মায়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরগঞ্জে ‘পাঠোন্নতি ও সময়ানুবর্তিতা’ শীর্ষক মা সমাবেশ

আপডেট সময় :