ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

নাসরাল্লার মৃত্যুর পর নিরাপদে সরিয়ে নেওয়া হলো ইরানের সর্বোচ্চ নেতাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) তেহরানের দুই আঞ্চলিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা শেখ হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার একদিন পর এই খবর এলো।

সূত্রগুলো জানিয়েছে, ইরানের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে।

তারা বলেন, শুক্রবারের হামলায় নাসরাল্লাহকে হত্যা করার ঘোষণার পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ইরান লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রে জানান, সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে নির্মূল করা হয়েছে।

সামরিক বাহিনীর পৃথক একটি পোস্টে বলা হয়, ‘হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না।’

এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী-আইডিএফ জানিয়েছে, তাদের হামলায় শুধু হিজবুল্লাহ প্রধানই নন বরং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডারসহ অন্যান্য সিনিয়র নেতাও নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাসরাল্লার মৃত্যুর পর নিরাপদে সরিয়ে নেওয়া হলো ইরানের সর্বোচ্চ নেতাকে

আপডেট সময় :