ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিটিআরসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৬২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ স্পেনের রাজধানী বার্সেলোনায় টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২৪ যোগ দিয়েছেন।

বিশ্ব মোবাইল বাজারের রাজধানী খ্যাত বার্সেলোনায় ‘ফিউচার ফার্স্ট’ থিম নিয়ে ২৬-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিনের মোবাইল কংগ্রেসের আয়োজন করে বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ)।

এবারের আসরে  5G and Beyond · Connecting Everything · Humanising AI · Manufacturing DX · Game Changers · Our Digital DNA বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা হবে।

বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড, টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং চায়না একাডেমি অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (সিএআইসিটি) এর প্রতিনিধিবৃন্দের সাথে বৈঠক করেছেন। এসময় তিনি ৫জি ও কৃত্তিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

বৈশ্বিক সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যানসহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বিশ্বব্যাপী টেলিযোগাযোগ কানেক্টিভিটি ইকোসিস্টেম’র সবচেয়ে বড় আয়োজন। মোবাইল ফোন ও মোবাইল ডিভাইসের সবচেয়ে বড় প্রদর্শনীকে কেন্দ্র করে বিশ্বব্যাপী মোবাইল অপারেটর, ডিভাইস প্রস্তুতকারক, মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক, প্রযুক্তি সেবা প্রদানকারী ও প্রযুক্তি বিক্রেতাসহ বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাসমূহের প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, সরকারের নীতিনির্ধারক এবং টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিটিআরসি চেয়ারম্যান

আপডেট সময় :