ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

২০ বছর ধরে ইরানে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ, স্বীকার যুক্তরাষ্ট্রের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্রকাশ্যে স্বীকার করেছেন, গত দুই দশক ধরে ওয়াশিংটন ইরানে সরকার পরিবর্তনের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তবে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বকে উৎখাতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৯ ডিসেম্বর) নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসে ব্লিনকেনকে প্রশ্ন করা হয়, ইরানে সরকার পরিবর্তনের নীতি যুক্তরাষ্ট্রের গ্রহণ করা উচিত কি না।

জবাবে ব্লিংকেন বলেন, আমি মনে করি আমরা যদি গত ২০ বছরের দিকে তাকাই, তাহলে দেখব সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের পরীক্ষা-নিরীক্ষাগুলো মোটেও ভালো সাফল্য পায়নি।

ওয়াশিংটন ইরানের সমাজেও নানা আলোড়ন সৃষ্টির করার চেষ্টা করেছে বলেও স্বীকার করেন ব্লিংকেন। তিনি বলেন, তবে বাইরে থেকে এটা করা সত্যিই কঠিন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে আমাদের সামর্থ্যের সর্বোত্তম দিয়ে চেষ্টা করেছি। যেমন- ইরানের অভ্যন্তরে যারা দেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যত চায়, তাদের আরও ক্ষমতায়িত করা- যোগাযোগ করতে সক্ষম করা, উঠে দাঁড়াতে সক্ষম করা।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে বলেও ইঙ্গিত দিয়ে ব্লিঙ্কেন। তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বোমা বানানো থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে আলোচনা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০ বছর ধরে ইরানে সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ, স্বীকার যুক্তরাষ্ট্রের

আপডেট সময় :